বিধানসভায় পেশ ওবিসি সংক্রান্ত দু'টি সংশোধনী বিল, বিরোধিতায় নওশাদ
কলকাতা, ২৯ জুন (হি.স.): বিধানসভায় ওবিসি সংক্রান্ত দু''টি সংশোধনী বিল পেশ করলেন অনগ্রসর শ্রেণি কল্যাণমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। সেই বিলের উপরেই চলছে আলোচনা। অনগ্রসর শ্রেণি সংক্রান্ত বিলে হিন্দুদের বঞ্চিত করে বিধানসভায় একতরফা ভাবে পাশের অভিযোগ পূর্বতন সর
বিধানসভায় পেশ ওবিসি সংক্রান্ত দু'টি সংশোধনী বিল


কলকাতা, ২৯ জুন (হি.স.): বিধানসভায় ওবিসি সংক্রান্ত দু'টি সংশোধনী বিল পেশ করলেন অনগ্রসর শ্রেণি কল্যাণমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। সেই বিলের উপরেই চলছে আলোচনা। অনগ্রসর শ্রেণি সংক্রান্ত বিলে হিন্দুদের বঞ্চিত করে বিধানসভায় একতরফা ভাবে পাশের অভিযোগ পূর্বতন সরকারের বিরুদ্ধে। ২০১২ সালের সেই আইন সংশোধনই লক্ষ্য।

সোমবার অনগ্রসর শ্রেণি কল্যাণমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ এই বিল দু'টি বিধানসভায় উপস্থাপন করেন। সরকার মনে করছে, এই সংশোধনের মাধ্যমে অনগ্রসর শ্রেণি কমিশনের ক্ষমতা আরও বাড়ানো হবে এবং ওবিসি-সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আরও সুসংহত করা হবে। এই বিলের বিরোধিতা করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি । তিনি বললেন, এতে করে ওবিসি সম্প্রদায়ের মধ্যে বিরোধিতা তৈরি হবে, ওবিসি সম্প্রদায়ের উন্নতি হবে না।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande