'সফল' সেশেলস সফর শেষে ভিক্টোরিয়া থেকে স্বদেশ রওনা প্রধানমন্ত্রী
ভিক্টোরিয়া, ২৯ জুন (হি.স.): সফল সেশেলস সফর শেষে স্বদেশ রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেশেলস সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। ৩ দিনের এই সফরে সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে
'সফল' সেশেলস সফর শেষে ভিক্টোরিয়া থেকে স্বদেশ রওনা প্রধানমন্ত্রী


ভিক্টোরিয়া, ২৯ জুন (হি.স.): সফল সেশেলস সফর শেষে স্বদেশ রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেশেলস সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। ৩ দিনের এই সফরে সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

এছাড়াও সেদেশের রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক ও প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেন মোদী। দুই দেশের মধ্যে একাধিক ক্ষেত্রে মউ চুক্তি স্বাক্ষরিত হয়। সফরের শেষ দিনে মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী, তিনি মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এই সফরে সেশেলসের সংসদেও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী মোদী। ৩-দিনের সফরে গত শনিবার সকালে সেশেলসের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন মোদী, আর সোমবার মাতৃভূমিতে ফিরে আসছেন তিনি।

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande