
ভিক্টোরিয়া, ২৯ জুন (হি.স.): সেশেলস সফরের শেষ দিনে, সোমবার জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিক্টোরিয়ার পিস পার্কে মহাত্মা গান্ধীকে পুষ্পার্ঘ্য নিবেদন করেন প্রধানমন্ত্রী। সেই সময়ে তিরঙা হাতে নিয়ে ছোট শিশুরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
এছাড়াও এদিন মন্দিরে পুজো দিয়েছেন প্রধানমন্ত্রী। ভিক্টোরিয়ার আরুল মিহু নবশক্তি বিনয়কর মন্দির পরিদর্শন করেন প্রধানমন্ত্রী, সেখানে প্রার্থনা করেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেশেলসের ভিক্টোরিয়ায় প্রবাসী ভারতীয়দের সঙ্গেও মতবিনিময় করেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ