কাঁকসায় তৃণমূল নেতার গুদামে ধারালো অস্ত্র উদ্ধারের অভিযোগ, চাঞ্চল্য
দুর্গাপুর, ২৯ জুন (হি.স.) : কাঁকসার গোপালপুর গ্রামে তৃণমূলের এক নেতার গুদাম থেকে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধারের অভিযোগকে কেন্দ্র করে রবিবার রাতে তুমুল উত্তেজনা ছড়ায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।অভিযুক্ত রমেন মণ্ডল, য
কাঁকসায় তৃণমূল নেতার গুদামে ধারালো অস্ত্র উদ্ধারের অভিযোগ, চাঞ্চল্য


দুর্গাপুর, ২৯ জুন (হি.স.) : কাঁকসার গোপালপুর গ্রামে তৃণমূলের এক নেতার গুদাম থেকে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধারের অভিযোগকে কেন্দ্র করে রবিবার রাতে তুমুল উত্তেজনা ছড়ায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।অভিযুক্ত রমেন মণ্ডল, যিনি কাঁকসা পঞ্চায়েত সমিতির প্রাক্তন তৃণমূল সদস্য বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। অভিযোগ, তাঁর গোপালপুর উত্তরপাড়ার গুদামে ধারালো অস্ত্র মজুত রাখা হয়েছিল।সোমবার স্থানীয় সূত্রে জানা গেছে , গোপন সূত্রে তথ্য পেয়ে বিজেপি কর্মী-সমর্থক এবং এলাকার বাসিন্দারা ওই গুদামে যান। অভিযোগ, গুদামের তালা ভেঙে ভিতরে ঢুকতেই একের পর এক ধারালো কাটারি উদ্ধার হয়। পাশাপাশি সেখানে তৃণমূলের বিভিন্ন সামগ্রীও দেখতে পান বলে দাবি তাঁদের।স্থানীয়দের অভিযোগ, তৃণমূল সরকারের আমলে রমেন মণ্ডল এলাকায় ব্যাপক প্রভাব বিস্তার করেছিলেন। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অবৈধ বোল্ডার পাচার এবং একাধিক অবৈধ কাঁটা (স্টোন ক্রাশার) পরিচালনার অভিযোগ রয়েছে। অভিযোগ, সেই কাঁটাগুলিকে কেন্দ্র করেই নানা ধরনের বেআইনি কর্মকাণ্ড চলত।এলাকাবাসীর আরও দাবি, রমেন মণ্ডলের বিরুদ্ধে অতীতেও একাধিক অভিযোগ উঠেছিল এবং তিনি গ্রেফতারও হয়েছিলেন। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই তিনি গা-ঢাকা দিয়েছেন বলেও অভিযোগ স্থানীয়দের।রবিবার রাতের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশের তরফে বা অভিযুক্তের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande