জয়পুরে দেওয়াল ভেঙে মর্মান্তিক ঘটনা, মৃত্যু ৩ জনের
জয়পুর, ২৯ জুন (হি.স.): রাজস্থানের জয়পুরে দেওয়াল ভেঙে প্রাণ হারালেন ৩ জন। সোমবার জয়পুর গ্রামীণ এলাকার ডিসিপি হনুমান প্রসাদ মীনা জানিয়েছে, জয়পুরের তালা মোড় এলাকার চান্দওয়াজিতে দেওয়াল ভেঙে তিনজনের মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধা
জয়পুরে দেওয়াল ভেঙে মর্মান্তিক ঘটনা, মৃত্যু ৩ জনের


জয়পুর, ২৯ জুন (হি.স.): রাজস্থানের জয়পুরে দেওয়াল ভেঙে প্রাণ হারালেন ৩ জন। সোমবার জয়পুর গ্রামীণ এলাকার ডিসিপি হনুমান প্রসাদ মীনা জানিয়েছে, জয়পুরের তালা মোড় এলাকার চান্দওয়াজিতে দেওয়াল ভেঙে তিনজনের মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধারকাজ চলছে।

পুলিশ জানিয়েছে, সোমবার জয়পুরের উপকণ্ঠে তালা মোড় এলাকার চান্দওয়াজিতে নির্মীয়মান একটি রিটেইনিং ওয়াল (ধস-প্রতিরোধক দেওয়াল) ভেঙে পড়ার ঘটনায় তিনজন মারা গিয়েছেন। দেওয়ালটি ধসে পড়ার পর ধ্বংসস্তূপের নীচে বেশ কয়েকজন শ্রমিক চাপা পড়েন, ঘটনার পর পরই উদ্ধারকাজ শুরু হয়। আহতদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জয়পুর গ্রামীণ এলাকার ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি) হনুমান প্রসাদ মীনা বলেন, তালা মোড় এলাকার চান্দওয়াজিতে দেওয়াল ধসে ৩ জনের মৃত্যু হয়েছে। মারা গেছেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও উদ্ধারকাজ চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande