
কলকাতা, ২৯ জুন (হি.স.): এ বার মহানগরী কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে এখনও লাল সতর্কতা জারি রয়েছে। প্রবল বর্ষণ চলছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে।
সোমবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশ ছিল মেঘলা। গুমোট গরমও ছিল। সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.২ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প স্থলভাগে ঢুকছে। তার ফলে উত্তর ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ