তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক কে খালি পায়ে হাফ প্যান্ট পুড়িয়ে ঘোড়ালো পুলিশ
তারকেশ্বর , ২৯ জুন (হি.স.) : আদালতের নির্দেশে তদন্তে চৌতারায় প্রাক্তন বিধায়ক রামেন্দু সিংহ রায়। উত্তেজনা এলাকায়। হুগলির তারকেশ্বরে সোমবার তদন্তের স্বার্থে আদালতের নির্দেশ মেনে প্রাক্তন বিধায়ক রামেন্দু সিংহ রায়কে তাঁর চৌতারা এলাকার বাড়িতে ন
নিজের এলাকায় হাফপ্যান্ট পড়ে রামেন্দ্র সিংহ রায়


তারকেশ্বর , ২৯ জুন (হি.স.) : আদালতের নির্দেশে তদন্তে চৌতারায় প্রাক্তন বিধায়ক রামেন্দু সিংহ রায়। উত্তেজনা এলাকায়।

হুগলির তারকেশ্বরে সোমবার তদন্তের স্বার্থে আদালতের নির্দেশ মেনে প্রাক্তন বিধায়ক রামেন্দু সিংহ রায়কে তাঁর চৌতারা এলাকার বাড়িতে নিয়ে আসে পুলিশ। কড়া পুলিশি নিরাপত্তার মধ্যেই তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন রামেন্দু সিংহ রায়কে হাফপ্যান্ট পরিহিত, খালি পায়ে এবং হাতে হ্যান্ডকাফ পরা অবস্থায় পুলিশ নিয়ে যায়। তাঁকে ঘিরে ছিল বিশাল পুলিশ বাহিনী। ঘটনাকে কেন্দ্র করে চৌতারা এলাকায় বহু মানুষ ভিড় জমান।

রামেন্দু সিংহ রায়কে দেখে উপস্থিত জনতার একাংশ চোর চোর স্লোগান দিতে শুরু করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্তের কাজ সম্পন্ন করে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

তদন্তের স্বার্থে পুলিশ ওই বাড়িতে প্রয়োজনীয় অনুসন্ধান চালায়। তবে তদন্তের স্বার্থে পুলিশ এখনও বিস্তারিত কিছু জানায়নি। মামলাটি বিচারাধীন থাকায় অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত রায় এখনও প্রকাশিত হয়নি। আদালতের নির্দেশ মেনেই তদন্তের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande