শ্ৰীভূমির বারইগ্রামে ২০ লক্ষাধিক টাকার ইয়াবা সহ গ্রেফতার দুই যুবক
পাথারকান্দি (অসম), ৩০ জুন (হি.স.) : গোপন সূত্ৰে প্ৰাপ্ত খবরের ভিত্তিতে শ্রীভূমি জেলার অন্তর্গত পাথারকান্দি থানার অধীন বারইগ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণের নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট সহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশ সূত্রে জানানো
বারইগ্রামে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার দুই যুবক


পাথারকান্দি (অসম), ৩০ জুন (হি.স.) : গোপন সূত্ৰে প্ৰাপ্ত খবরের ভিত্তিতে শ্রীভূমি জেলার অন্তর্গত পাথারকান্দি থানার অধীন বারইগ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণের নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট সহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, আজ মঙ্গলবার বিকালে পাথারকান্দি থানা এবং বারইগ্রাম পুলিশ ফাঁড়ির এক দল বারইগ্রাম এলাকার নঘরিয়া পার্ট-টু এলাকায় নাকা চেকিং গড়ে এই সাফল্য লাভ হয়েছে। নঘরিয়া পার্ট-টু এলাকায় এএস ১০ এইচ ৭৩৪৭ নম্বরের একটি বাইকে করে দুই যুবক আসে। নাকা পয়েন্টে তাদের গতিরোধ করে পুলিশ তাদের তালাশি করে। তালাশিতে তাদের হেফাজত থেকে কয়েকটি পুটলিতে ১০ হাজারটি মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। উদ্ধারকৃত ইয়াবাগুলির কালোবাজারি মূল্য ২০ লক্ষাধিক টাকা হবে, জানা গেছে পুলিশ সূত্রে।

মাদক পাচারে জড়িত অভিযোগে জাকির হোসেন (২৬) ও আপ্তার উদ্দিন (৩২) নামের দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা পাথারকান্দির সোনাতোলা গ্রামের বাসিন্দা। পুলিশ ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস-এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande