কোঝিকোড়ে ধৃত ৩ বাংলাদেশি
কোঝিকোড়, ৩০ জুন (হি.স.): বৈধ নথিপত্র ছাড়া ভারতে বসবাস ও রাজমিস্ত্রির পরিচয়ে লুকিয়ে থাকার অভিযোগে কেরলমের কোঝিকোড় জেলা থেকে ৩ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার কোঝিকোড়ের মাভুর থানার পুলিশ কালপল্লি এলাকার একটি পরিযায়ী শ্রমিক ক্যাম্পে
কোঝিকোড়ে ধৃত ৩ বাংলাদেশি


কোঝিকোড়, ৩০ জুন (হি.স.): বৈধ নথিপত্র ছাড়া ভারতে বসবাস ও রাজমিস্ত্রির পরিচয়ে লুকিয়ে থাকার অভিযোগে কেরলমের কোঝিকোড় জেলা থেকে ৩ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার কোঝিকোড়ের মাভুর থানার পুলিশ কালপল্লি এলাকার একটি পরিযায়ী শ্রমিক ক্যাম্পে ঝটিকা অভিযান চালিয়ে এই তিনজনকে আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম মহম্মদ হাসান আলি, মহম্মদ মেহেদি হাসান ও মহম্মদ উলা হোসেন।

পুলিশের একটি বিশেষ দল মঙ্গলবার কালপল্লি এলাকার ওই পরিযায়ী শ্রমিক ক্যাম্পে আচমকা তল্লাশি চালায়। সেখানে নথিপত্র যাচাইয়ের সময় এই তিন ব্যক্তির আচরণে সন্দেহ হয় পুলিশের। দীর্ঘক্ষণ জেরার পর ওই ব্যক্তিরা স্বীকার করে যে, তারা বাংলাদেশের বাসিন্দা। ধৃতদের কাছে ভারতে থাকার মতো বৈধ নথিপত্র ছিল না। পুলিশ ধৃতদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande