নয়ডায় গ্রেফতার ৫ মাদক পাচারকারী
নয়ডা, ৩০ জুন ( হি.স.): উত্তর প্রদেশের নয়ডায় পুলিশের তৎপরতায় মঙ্গলবার গ্রেফতার পাঁচ মাদক পাচারকারী। ঘটনাটি ঘটেছে নয়ডার সেক্টর ২০ থানার অন্তর্গত এলাকায়। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম আমির, মনোজ, ফিরোজ, প্রকাশ এবং পাপ্পু। তল্লাশি অভিযান চা
নয়ডায় গ্রেফতার ৫ মাদক পাচারকারী


নয়ডা, ৩০ জুন ( হি.স.): উত্তর প্রদেশের নয়ডায় পুলিশের তৎপরতায় মঙ্গলবার গ্রেফতার পাঁচ মাদক পাচারকারী। ঘটনাটি ঘটেছে নয়ডার সেক্টর ২০ থানার অন্তর্গত এলাকায়। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম আমির, মনোজ, ফিরোজ, প্রকাশ এবং পাপ্পু। তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করেছে ২১ কিলোগ্রাম মাদক (গাঁজা) এবং একটি গাড়ি।

এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সকালে সেক্টর ২০ এলাকায় টহল দেওয়ার সময় পুলিশ গোপন সূত্র মারফত খবর পায় কিছু ব্যক্তি গাঁজা পাচার করে তা বিক্রির অসাধু পাচারচক্র চালাচ্ছে । সেই খবরের ভিত্তিতে নজরদারি দৃঢ় করে এবং রজনীগন্ধা আন্ডারপাসের কাছে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে থাকা আমির, মনোজ, ফিরোজ, প্রকাশ এবং পাপ্পুকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande