
বানিহাল, ৩০ জুন ( হি.স.): জম্মু ও কাশ্মীরের অমরনাথ যাত্রার নিরাপত্তা ব্যবস্থা এবং অতিরিক্ত ভিড় সামাল দেওয়ার লক্ষ্যে বড় সিদ্ধান্ত নিল উত্তর রেলওয়ে। শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা এবং বদগাম রুটের ভিস্তাডোম স্পেশাল ট্রেন' - এর পরিষেবা সাময়িকভাবে সংক্ষিপ্তকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উত্তর রেলওয়ের ফিরোজপুর বিভাগ থেকে মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , পরবর্তী কোনও নির্দেশিকা না আসা অবধি ১ জুলাই থেকে ৩১ আগস্ট ভিস্তাডোম স্পেশাল ট্রেন চলবে শুধুমাত্র বানিহাল ঠিক বদগাম পর্যন্ত। জম্মু ও কাশ্মীর পুলিশের সদর দফতরের দেওয়া নিরাপত্তা সংক্রান্ত তথ্য ও পরামর্শের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তীর্থযাত্রার সময় নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় রাখা এবং ভিড় নিয়ন্ত্রণই হল এর মূল উদ্দেশ্য। এপ্রসঙ্গে রেল আধিকারিকরা জানিয়েছেন, এই সময়কালে বানিহাল-বদগাম সেকশনে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে, তবে রুটের বাকি অংশে সাময়িকভাবে বন্ধ থাকবে পরিষেবা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক