(আপডেট) গ্রেফতার প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপার স্বামী সাকির আলি
হুগলি, ৩০ জুন (হি.স.): রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে তিন বছর আগের হিংসা ও অশান্তির ঘটনায় পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। কেন্দ্রীয় তদন্তকারীদের জালে আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী তথা স্থানীয় তৃণমূল কাউন্সিলর
(আপডেট) গ্রেফতার প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপার স্বামী সাকির আলি


হুগলি, ৩০ জুন (হি.স.): রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে তিন বছর আগের হিংসা ও অশান্তির ঘটনায় পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। কেন্দ্রীয় তদন্তকারীদের জালে আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী তথা স্থানীয় তৃণমূল কাউন্সিলর সাকির আলি। মঙ্গলবার দুপুরে হুগলির রিষড়ায় তাঁদের বাসভবন থেকে তাঁকে গ্রেফতার করা হয়। শাসকদলের এই হাইপ্রোফাইল নেতার গ্রেফতারিকে কেন্দ্র করে ইতিমধ্যেই জেলা রাজনীতিতে তীব্র শোরগোল পড়ে গিয়েছে। রিষড়া পুরসভার ৪নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সাকির আলি। ২০২৩ সালে রিষড়াতেই রামনবমীর সময়ে অশান্তি, বোমাবাজির ঘটনায় সাম্প্রদায়িক হিংসায় উসকানির অভিযোগে তাঁর নাম জড়ায়। সেবার বড় অশান্তি ঘটেছিল। বেশ কয়েকদিন কারফিউ জারি ছিল আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে। কিন্তু তৎকালীন শাসক শিবিরের জনপ্রতিনিধি এবং তৃণমূল সাংসদের স্বামী হওয়ার সুবাদে সাকির আলির নাম জড়ালেও কোনও বিচার হয়নি।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে আর অপরূপা পোদ্দারকে আরামবাগ থেকে প্রার্থী করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। যদিও সাকির আলির কাউন্সিলর পদটি ছিল। রাজ্যে অরাজকতা ও গুন্ডাগিরি চিরতরে বন্ধ করতে বিধানসভায় কড়া ‘গুন্ডাদমন বিল’ পাস করায় নতুন সরকার। মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই সক্রিয় হয়ে ওঠে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পুরনো ও ধামাচাপা পড়ে থাকা মামলার জট খুলে মঙ্গলবার দুপুরে সাকির আলির রিষড়ার বাড়িতে হানা দেয় এনআইএ। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande