কোচিং সেন্টারে সংঘর্ষ ও গুলিচালনার মামলায় খান স্যারের অন্তর্বর্তী সুরক্ষা বহাল, ফের শুনানি ৩ জুলাই
পাটনা, ৩০ জুন (হি.স.) : কোচিং সেন্টারে সংঘর্ষ ও গুলিচালনার ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক খান স্যারকে দেওয়া অন্তর্বর্তী সুরক্ষা ৩ জুলাই পর্যন্ত বহাল রাখল পাটনা সিভিল কোর্ট। একই সঙ্গে তাঁর অগ্রিম জামিনের আবেদনের পরবর্তী শুনানির দিনও ধা
কোচিং সেন্টারে সংঘর্ষ ও গুলিচালনার মামলায় খান সারের অন্তর্বর্তী সুরক্ষা বহাল, ফের শুনানি ৩ জুলাই


পাটনা, ৩০ জুন (হি.স.) : কোচিং সেন্টারে সংঘর্ষ ও গুলিচালনার ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক খান স্যারকে দেওয়া অন্তর্বর্তী সুরক্ষা ৩ জুলাই পর্যন্ত বহাল রাখল পাটনা সিভিল কোর্ট। একই সঙ্গে তাঁর অগ্রিম জামিনের আবেদনের পরবর্তী শুনানির দিনও ধার্য করা হয়েছে ৩ জুলাই।

মঙ্গলবার শুনানিতে সরকারি আইনজীবী আদালতে জানান, ২০২৬ সালের ২ জুন রাতে 'গ্লোবাল স্টাডিজ' কোচিং প্রতিষ্ঠানে ঘটে যাওয়া ঘটনার সময় খান সারের দুই নিরাপত্তারক্ষীর কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র ছিল এবং আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে গুলি চালানো হয়।

অন্যদিকে, খান স্যারের আইনজীবী অরবিন্দ কুমার মাওয়ার এই অভিযোগ অস্বীকার করে জানান, দুই নিরাপত্তারক্ষীর কাছেই বৈধ লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র ছিল। অস্ত্রের লাইসেন্স-সহ সমস্ত প্রয়োজনীয় নথি তদন্তের সময় পুলিশ ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে বলেও তিনি আদালতকে জানান।

শুনানি শেষে আদালত তদন্তকারী আধিকারিককে (আইও) নির্দেশ দেয়, অস্ত্রের লাইসেন্স এবং বাজেয়াপ্ত সংশ্লিষ্ট সমস্ত নথি আগামী ৩ জুলাইয়ের শুনানিতে আদালতে পেশ করতে হবে। ততদিন পর্যন্ত খান স্যারের বিরুদ্ধে গ্রেফতারি সংক্রান্ত অন্তর্বর্তী সুরক্ষা বহাল থাকবে।

এদিকে, শুনানির পর খান স্যারের আইনজীবী অরবিন্দ কুমার মাওয়ার সাংবাদিকদের জানান, সব জামিনের আবেদন একসঙ্গে শোনা হয়েছে। সরকারি পক্ষ দাবি করেছে, নিরাপত্তারক্ষী প্রদীপ কুমারের অস্ত্রের লাইসেন্স কেবল উত্তর প্রদেশে বৈধ ছিল এবং বিহারের জন্য পৃথক অনুমতি নেওয়া হয়নি। তবে তাঁর দাবি, উত্তর প্রদেশের জেলা শাসকের জারি করা ভ্রমণ লাইসেন্স (ট্রাভেলিং লাইসেন্স)-এর নথি আদালতে দাখিল করা হয়েছে। তদন্তের রিপোর্ট পাওয়ার পর বিষয়টি নিয়ে বিস্তারিত শুনানি হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande