হুল দিবসে সাঁওতাল বিদ্রোহের শহিদদের শ্রদ্ধাঞ্জলি মুখ্যমন্ত্রীর
কলকাতা, ৩০ জুন (হি. স.) : হুল দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে রাজ্য জুড়ে পালিত হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফেও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। হুল দিবসে সমাজ মাধ্যম তিনি লিখেছেন, হুল দিবসের এই পবিত্র ও তাৎপর্যপূর্ণ মুহূর্তে, সাঁওতাল বিদ্রো
হুল দিবসে সাঁওতাল বিদ্রোহের শহিদদের শ্রদ্ধাঞ্জলি মুখ্যমন্ত্রীর


কলকাতা, ৩০ জুন (হি. স.) : হুল দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে রাজ্য জুড়ে পালিত হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফেও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। হুল দিবসে সমাজ মাধ্যম তিনি লিখেছেন, হুল দিবসের এই পবিত্র ও তাৎপর্যপূর্ণ মুহূর্তে, সাঁওতাল বিদ্রোহের অমর শহিদদের প্রতি আমি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি।

ব্রিটিশ ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে লড়াইয়ে সিধো, কানহু, চাঁদ, ভৈরব ও আরও অনেকের মতো বীর নেতাদের অতুলনীয় সাহসিকতা, অদম্য মনোবল এবং সর্বোচ্চ আত্মত্যাগ আমাদের দেশের ইতিহাসে চিরকাল এক গৌরবোজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।

নিজেদের ভূমি, অধিকার ও মর্যাদা রক্ষার ক্ষেত্রে তাঁদের অবিচল নিষ্ঠা আজও আমাদের সকলকে ন্যায়বিচার ও সাম্যের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াতে অনুপ্রাণিত করে। আজ আমরা তাঁদের অদম্য সাহসের প্রতি শ্রদ্ধাবনত মস্তকে সম্মান জানাই এবং তাঁদের সেই চিরস্থায়ী ঐতিহ্যকে স্মরণ করি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande