
আম্বালা, ৩০ জুন (হি.স.): হরিয়ানার আম্বালায় গভীর নলকূপে পড়ে গেল ৪ বছরের একটি শিশু। মঙ্গলবার ধান্যোরা গ্রামে বোরওয়েলে পড়ে যায় চার বছরের শিশুটি; উদ্ধার অভিযান শুরু করেছে সেনাবাহিনী ও এনডিআরএফ।
আম্বালার ডিসি অজয় সিং তোমর বলেন, ঘটনাটি মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় ঘটেছে। শিশুটি তাঁর বাবার জন্য খাবার আনতে মাঠে এসেছিল। বাবা যখন এক মুহূর্তের জন্য অন্য কাজে ব্যস্ত ছিলেন, তখন শিশুটি খেলতে খেলতে নলকূপে পড়ে যায়। এটি নয় ইঞ্চি ব্যাসের একটি বোরওয়েল। শিশুটির বয়স আনুমানিক ৪ বছর। সে বর্তমানে প্রায় ২২০ মিটার গভীরে আটকে আছে। এনডিআরএফ তাদের দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধারকাজ চলছে। তাদের ভারী যন্ত্রপাতি শীঘ্রই সেখানে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। আমি স্থানীয় এসএইচও-কে দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ