হুল দিবসে আদিবাসী ভাইবোনদের সবাইকে অন্তরের শ্রদ্ধা জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা, ৩০ জুন (হি. স.) : হুল দিবসে শ্রদ্ধা নিবেদন করেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন যে - হুল দিবস উপলক্ষে আমার সকল আদিবাসী ভাইবোন সহ সবাইকে জানাই অন্তরের শ্রদ্ধা। শাসকের
হুল দিবস উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধা


কলকাতা, ৩০ জুন (হি. স.) : হুল দিবসে শ্রদ্ধা নিবেদন করেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন যে - হুল দিবস উপলক্ষে আমার সকল আদিবাসী ভাইবোন সহ সবাইকে জানাই অন্তরের শ্রদ্ধা। শাসকের অত্যাচারের প্রতিবাদে তথা শোষণের বিরুদ্ধে সিধো - কানহো'র নেতৃত্বে সাঁওতালদের লড়াই আজও আমাদের প্রেরণা যোগায়।

উল্লেখ্য, প্রতি বছর ৩০ জুন ঝাড়খণ্ডে এবং সারাদেশে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে হুল দিবস পালিত হয়। এই ঐতিহাসিক দিনটি ১৮৫৫ সালের সাঁওতাল বিদ্রোহের (সাঁওতাল হুল) স্মরণে উদযাপন করা হয়। যা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের প্রথম সংগঠিত গণ আন্দোলন হিসেবে বিবেচিত। ইতিহাস ও তাৎপর্য ব্যাখা করলে এর সূচনা হয় ১৮৫৫ সালের ৩০ জুন। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার (দামিনী - ই - কোহ এলাকা) ভোগনাডিহি নামক গ্রামে একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande