
আউরাইয়া , ৩০ জুন ( হি.স.): উত্তর প্রদেশের আউরাইয়ায় এক প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে । মঙ্গলবার ইকোরাপুর গ্রামের কাছে একটি সরকারি নলকূপের কাছে ঝুলন্ত অবস্থায় ওই প্রৌঢ়ের দেহ উদ্ধারকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছড়িয়েছে চাঞ্চল্য । এদিন পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম গিরেন্দ্র সিং যাদব (৫৫) । সে ইকোরাপুরের বাসিন্দা।
এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৮টা নাগাদ গিরেন্দ্র সিং যাদবের দেহ গ্রামের বাইরে একটি সরকারি নলকূপের কাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তার পরিবার ও পুলিশকে খবর দেয় । খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। তবে মৃত্যুর কারণ এখনও পর্যন্ত অধরা। সমস্ত দিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক