হরিদ্বারের লাকসারে নিয়ন্ত্রণহীন গাড়ি উল্টে চালকের মৃত্যু
হরিদ্বার, ৩০ জুন (হি.স.) : উত্তরাখণ্ডের হরিদ্বারের লাকসারে ঘটল পথ দুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে লাকসার সুলতানপুর এলাকায়। দুর্ঘটনায় নিহত গাড়ির চালক। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের নাম আসিফ। সে সুলতানপুরের মহল্লা ধাবার বাসিন্দা। এ
হরিদ্বারের লাকসারে নিয়ন্ত্রণহীন গাড়ি উল্টে চালকের মৃত্যু


হরিদ্বার, ৩০ জুন (হি.স.) : উত্তরাখণ্ডের হরিদ্বারের লাকসারে ঘটল পথ দুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে লাকসার সুলতানপুর এলাকায়। দুর্ঘটনায় নিহত গাড়ির চালক। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের নাম আসিফ। সে সুলতানপুরের মহল্লা ধাবার বাসিন্দা।

এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আসিফ সকালে তার গাড়িতেই কাজের জন্য বেরিয়েছিল। একটি প্লাইউড কারখানার কাছে ঘোরার সময় গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় আসিফ মাথায় গুরুতর আঘাত পায় ।

ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। আসিফের মৃত্যুর পর তার পরিবারের সদস্যরা হাসপাতালে বিক্ষোভ দেখায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande