খুন্টিতে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, তদন্তে পুলিশ
খুন্টি, ৩০ জুন ( হি.স.): পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে খুনের পর স্বামীর আত্মহত্যার অভিযোগ উঠলো ঝাড়খণ্ডের খুন্টিতে। ঘটনাটি ঘটেছে সায়কো থানার অন্তর্গত জিলিংকাল হিতদিহ গ্রামে। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম লুন্ডা মুন্ডা (৭০) এবং তা
খুন্টিতে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, তদন্তে পুলিশ


খুন্টি, ৩০ জুন ( হি.স.): পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে খুনের পর স্বামীর আত্মহত্যার অভিযোগ উঠলো ঝাড়খণ্ডের খুন্টিতে। ঘটনাটি ঘটেছে সায়কো থানার অন্তর্গত জিলিংকাল হিতদিহ গ্রামে। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম লুন্ডা মুন্ডা (৭০) এবং তার স্ত্রী গুরমি মুন্ডা ওরফে মাংরি মুন্ডা (৬৫)।

মঙ্গলবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, শুক্রবার সাপ্তাহিক হাটে গিয়েছিলেন লুন্ডা। বাড়ি ফেরার পর সেই রাতেই তাদের মধ্যে শুরু হয় বচসা। একসময় বচসা চরমে পৌঁছালে রাগের মাথায় লুন্ডা মুন্ডা কুড়ালের হাতল দিয়ে আঘাত করে তার স্ত্রীর মাথায়। আঘাতের ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় গুরমির। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ঘটনার ঠিক পরেই লুন্ডা মুন্ডা গ্রামের বাইরের একটি গাছে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে মৃতের ছেলে সোমবার ফিরে এসে ঘটনাটি জানতে পারে। সে পুলিশকে খবর দিলে মঙ্গলবার ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande