কেতন আগরওয়াল হত্যা মামলা : সিয়া ও চেতনের পুলিশি হেফাজত ৩ জুলাই পর্যন্ত বাড়াল আদালত
পুণে, ৩০ জুন (হি.স.) : পুণের লোহগড় দুর্গে কেতন আগরওয়ালের রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেফতার সিয়া গোয়েল ও চেতন চৌধুরীর পুলিশি হেফাজতের মেয়াদ ৩ জুলাই পর্যন্ত বাড়িয়েছে আদালত। সোমবার পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় দু''জনকে আদালতে তোলা হলে আদালত আর
কেতন আগরওয়াল হত্যা মামলা


পুণে, ৩০ জুন (হি.স.) : পুণের লোহগড় দুর্গে কেতন আগরওয়ালের রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেফতার সিয়া গোয়েল ও চেতন চৌধুরীর পুলিশি হেফাজতের মেয়াদ ৩ জুলাই পর্যন্ত বাড়িয়েছে আদালত। সোমবার পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় দু'জনকে আদালতে তোলা হলে আদালত আরও চার দিনের হেফাজতের নির্দেশ দেয়।

মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তকারীরা সিয়া ও চেতনের মোবাইল ফোনের তথ্য ও ডিজিটাল প্রমাণ খতিয়ে দেখছেন। তদন্তে উঠে এসেছে, বিয়ের আগে বালিতে প্রি-ওয়েডিং ফটোশুটে যেতে অনিচ্ছুক ছিলেন সিয়া। সেই সফর এড়াতেই তিনি নিজের পাসপোর্ট নষ্ট করেছিলেন বলে অভিযোগ। তদন্তের স্বার্থে পুলিশ সাত দিনের হেফাজত চাইলেও আদালত চার দিনের অনুমতি দেয়। যদিও সিয়ার আইনজীবীর দাবি, প্রযুক্তিগত তদন্তের জন্য পুলিশি হেফাজতের প্রয়োজন নেই।

উল্লেখ্য, রিয়েল এস্টেট ব্যবসায়ী পরিবারের সন্তান কেতন আগরওয়ালের সঙ্গে সিয়া গোয়েলের বিয়ে ঠিক হয়েছিল। গত ১৮ জুন লোহগড় দুর্গে ছবি তুলতে গিয়ে কেতন খাদে পড়ে মারা যান। প্রথমে ঘটনাটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে নথিভুক্ত করা হলেও পরবর্তী তদন্তে হত্যার সন্দেহ জোরদার হয়। এরপর জিজ্ঞাসাবাদের জন্য সিয়া গোয়েল এবং তাঁর প্রেমিক চেতন চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande