মণিপুরের ২ নম্বর জাতীয় সড়কে কুকিদের বিক্ষোভ, নিরাপত্তা বাহিনীর কাঁদানে গ্যাস
কাঙপোকপি (মণিপুর), ৩০ জুন (হি.স.) : ‘কমিটি অন ট্রাইবাল ইউনিটি’ (সিওটিইউ) আহূত কাংপোকপি জেলায় আজ মঙ্গলবার ২ নম্বর জাতীয় সড়কে কুকি-জো জনগোষ্ঠীভুক্ত মানুষজনের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘৰ্ষে
মণিপুরের ২ নম্বর জাতীয় সড়কে কুকিদের বিক্ষোভ, নিরাপত্তা বাহিনীর কাঁদানে গ্যাস


কাঙপোকপি (মণিপুর), ৩০ জুন (হি.স.) : ‘কমিটি অন ট্রাইবাল ইউনিটি’ (সিওটিইউ) আহূত কাংপোকপি জেলায় আজ মঙ্গলবার ২ নম্বর জাতীয় সড়কে কুকি-জো জনগোষ্ঠীভুক্ত মানুষজনের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘৰ্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। পরিস্থিতি মোকাবিলায় জময়েত বিজ্ঞোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুঁড়তে হয়েছে নিরাপত্তাবাহিনীকে।

২ নম্বর জাতীয় সড়ক দিয়ে অত্যাবশ্যক পণ্যের অবাধ পরিবহণ পুনরায় চালুর দাবিতে বিক্ষোভকারীরা গামগিফাইয়ের বাফার জোনের দিকে মিছিল করে এগিয়ে যান। বিক্ষোভকারীরা প্রথমে তালৌলং এলাকায় জড়ো হয়ে সেখান থেকে বাফার জোনের দিকে রওয়ানা দেন। তবে নিরাপত্তা বাহিনী তাঁদের কাংলাটংবির দিকে অগ্রসর হতে বাধা দেয়।

তখন নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীরা সংঘৰ্ষে জডিয়ে পড়লে পরিস্থিতি বিগড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং বিক্ষোভকারীদের বাফার জোন অতিক্রম করতে বাধা দিতে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাসের শেল ও স্মোক বোমা নিক্ষেপ করে জনতাকে ছত্রভঙ্গ করে।

এর পর কয়েকজন বিক্ষোভকারী ২ নম্বর জাতীয় সড়কের ওপর অবস্থান বিক্ষোভে বসেন। তাঁদের দাবি, খাদ্যসামগ্রী, ওষুধ এবং অন্যান্য অত্যাবশ্যক পণ্য পরিবহণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এদিকে আজকের বিক্ষোভের ফলে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সিওটিইউ-এর মুখপাত্র এনজি লুন কিপজেন বলেন, তাঁদের সংগঠন অত্যাবশ্যক পণ্যের অবাধ পরিবহণ পুনরায় চালুর দাবিদা জানানোর পাশাপাশি প্রশাসনের কাছে দ্রুত সমস্যার সমাধানের আহ্বান জানাচ্ছে।

লুন কিপজেনের অভিযোগ, সরবরাহ ব্যবস্থায় বিঘ্নের বিষয়ে জেলা প্রশাসন, পুলিশ এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর কাছে একাধিকবার লিখিত আবেদন জানানো হলেও এখন পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরে জাতীয় সড়কে চলাচলে বাধা থাকায় কুকি-জো অধ্যুষিত এলাকায় অত্যাবশ্যক পণ্যের সংকট দেখা দিয়েছে। নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামও বেড়েছে। তাঁদের বক্তব্য, এই মিছিলের উদ্দেশ্য ছিল সেই সমস্যাগুলিকে সামনে আনা এবং সরবরাহ ব্যবস্থা পুনরায় চালুর দাবি জানানো।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande