
শিলিগুড়ি, ৩০ জুন (হি.স.): লাগাতার বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত সিকিমের লাইফলাইন। ১০ নম্বর জাতীয় সড়কে একাধিক জায়গায় ধস নামায় শিলিগুড়ি থেকে গ্যাংটক সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ। সোমবার রাতে সিকিমের রংপো এবং সিংতামের মধ্যবর্তী কুড়ি মাইল এলাকায় জাতীয় সড়কের ওপর ধস নামে। এর পাশাপাশি, সিকিমের ১৯ মাইল এলাকাতেও ধস নেমেছে বলে জানা গিয়েছে। দুটি গুরুত্বপূর্ণ পয়েন্টে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ায় পাহাড়ে যাতায়াতকারী বহু পর্যটক ও সাধারণ মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছেন। প্রাথমিক অনুমান, গত কয়েকদিনের একটানা বৃষ্টির জেরেই এই ধস নেমেছে। যুদ্ধকালীন তৎপরতায় ধস সরানোর কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ