কণ্ঠস্বরের নমুনা সংক্রান্ত মামলায় স্বস্তি নয় অভিষেককে
কলকাতা, ৩০ জুন (হি.স.): স্বস্তি মিলল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে বিধাননগর আদালতের নির্দেশের বিরুদ্ধে হাই কোর্টে যে মামলা করেছিলেন তৃণমূল সাংসদ, তা ফিরিয়ে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মঙ্গলবার সওয়াল-জবাবের পরে বিচা
কণ্ঠস্বরের নমুনা সংক্রান্ত মামলায় স্বস্তি নয় অভিষেককে


কলকাতা, ৩০ জুন (হি.স.): স্বস্তি মিলল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে বিধাননগর আদালতের নির্দেশের বিরুদ্ধে হাই কোর্টে যে মামলা করেছিলেন তৃণমূল সাংসদ, তা ফিরিয়ে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মঙ্গলবার সওয়াল-জবাবের পরে বিচারপতি জানান, যেহেতু মূল মামলা (উস্কানিমূলক মন্তব্যের এফআইআরে অভিষেক যে মামলায় রক্ষাকবচ পেয়েছিলেন) অন্য এজলাসে বিচারাধীন, তাই এই মামলায় নির্দেশ দেবেন না তিনি। নিয়মমাফিক মামলাটি বিচারপতি ঘোষের বিচারাধীন তালিকার বাইরে যাবে। রাজ্যের আইনজীবীরা জানান, এ দিনই নমুনা সংগ্রহের কথা ছিল। রক্ষাকবচ না থাকায় অভিষেককে এ দিনই স্বরের নমুনা দিতে হবে। অন্যথায় কাল তাঁরা অভিষেকের বিরুদ্ধে আদালতের নির্দেশ পালন না-করার রিপোর্ট কোর্টে জমা দেবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande