নয়ডার ডানকৌর রেল স্টেশনে ট্রেনের ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির
নয়ডা, ৩০ জুন ( হি.স.) : উত্তর প্রদেশের নয়ডায় ঘটল এক দুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার রাতে, নয়ডার ডানকৌর রেল স্টেশনে। রাতের অন্ধকারে রেললাইন পারাপার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় এক ব্যক্তির। মঙ্গলবার রেলপুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম অজি
নয়ডা: ডানকৌর রেল স্টেশনে ট্রেনের ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির


নয়ডা, ৩০ জুন ( হি.স.) : উত্তর প্রদেশের নয়ডায় ঘটল এক দুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার রাতে, নয়ডার ডানকৌর রেল স্টেশনে। রাতের অন্ধকারে রেললাইন পারাপার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় এক ব্যক্তির। মঙ্গলবার রেলপুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম অজিত সিং (৪২)।

মঙ্গলবার এক রেলপুলিশ আধিকারিক জানান, সোমবার রাতে ডানকৌর রেল স্টেশনে রেললাইন পার করছিলেন। সেইসময় ওই লাইনে ট্রেন চলে আসায় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় অজিতের । খবর পেয়ে ঘটনাস্থলে রেলপুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

মঙ্গলবার ওই রেলপুলিশ আধিকারিক আরও জানান, একইভাবে সালারপুর গ্রামের কাছে এক বছর ৫০–এর প্রৌঢ়ের দেহ উদ্ধার করেছে রেলপুলিশ। তবে তার পরিচয় এখনও অজানা। তার দেহটিও রেল পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই দুটি ঘটনার তদন্ত শুরু করেছে রেলপুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande