পুলিশের জালে এবার শওকত ঘনিষ্ঠ তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ক্যানিং, ৩০ জুন (হি.স.): ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে গ্রেফতার করল জীবনতলা থানার পুলিশ। ধৃতের নাম সালাউদ্দিন সরদার। সোমবার রাতে সোনারপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ
পুলিশের জালে এবার শওকত ঘনিষ্ঠ তৃণমূলের পঞ্চায়েত প্রধান


ক্যানিং, ৩০ জুন (হি.স.): ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে গ্রেফতার করল জীবনতলা থানার পুলিশ। ধৃতের নাম সালাউদ্দিন সরদার। সোমবার রাতে সোনারপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। এই সালাউদ্দিন সরদারের বিরুদ্ধে ২০২১ সালে ভোট পরবর্তী হিংসার অভিযোগ রয়েছে। এছাড়াও এলাকায় সাধারণ মানুষকে হুমকি দেওয়া, কাটমানি খাওয়া ও জোর করে মানুষের জমি দখলের অভিযোগও রয়েছে সালাউদ্দিনের বিরুদ্ধে। কিছুদিন আগে এই সালাউদ্দিনের অফিস থেকেই ধারালো প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছিল। সেই থেকেই পলাতক ছিল অভিযুক্ত। জীবনতলা থানার পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছিল। অবশেষে সোমবার রাতে সোনারপুর থেকে গ্রেফতার হয় অভিযুক্ত। ধৃতকে মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হবে জীবনতলা থানার তরফ থেকে।

---------------

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande