
নয়াদিল্লি, ৩০ জুন (হি.স.): হুল দিবসে সাঁওতাল বিদ্রোহের বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি উল্লেখ করেন, তাঁদের বীরত্ব, আত্মত্যাগ ও আত্মাহুতি দেশবাসীকে অনুপ্রাণিত করে যাবে। মঙ্গলবার সকালে এক্স মাধ্যমে রাষ্ট্রপতি জানান, ‘হুল দিবস’ উপলক্ষ্যে সিধু-কানহু, চাঁদ-ভৈরব, ফুলো-ঝানো এবং সাঁওতাল বিদ্রোহের সেই অমর বীর নারী ও পুরুষদের আত্মত্যাগ ও শহিদ হওয়ার ঘটনার প্রতি আমি আমার বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। আদিবাসী সমাজের ওপর চলা শোষণের বিরুদ্ধে এবং নিজেদের অস্তিত্ব ও পরিচিতি রক্ষার তাগিদে তাঁরা এক ঐতিহাসিক সংগ্রাম চালিয়েছিলেন। তাঁদের অসীম সাহস, আত্মত্যাগ ও শহিদ হওয়ার ঘটনা দেশের সকল নাগরিককে চিরকাল অনুপ্রাণিত করে যাবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ