গুন্ডা দমন বিলের প্রয়োজনীয়তা ব্যাখ্যা রাহুল সিনহার
কলকাতা, ৩০ জুন (হি.স.): গুন্ডা দমন বিলের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা। মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে তিনি বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস গুন্ডাদের রাজত্ব প্রতিষ্ঠা করেছিল। সর্বত্র অপরাধীর আনাগোনা ছিল এব
রাহুল সিনহা


কলকাতা, ৩০ জুন (হি.স.): গুন্ডা দমন বিলের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা। মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে তিনি বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস গুন্ডাদের রাজত্ব প্রতিষ্ঠা করেছিল। সর্বত্র অপরাধীর আনাগোনা ছিল এবং সাধারণ নাগরিকদের জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছিল। সেই কারণেই এই আইনটি আনতে হয়েছে।

রাম মন্দিরের অনুদান বিতর্ক প্রসঙ্গে বিজেপি সাংসদ রাহুল সিনহা বলেন, রাম মন্দিরের অনুদানের অনিয়মগুলিকে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং এতে জড়িত সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, বিধানসভায় পাস হয়ে গিয়েছে গুন্ডা-দমন সংক্রান্ত ২টি বিল। আইনশৃঙ্খলার গুরুতর অবনতি থেকে হিংসাত্মক বিক্ষোভের আঁচ পেলে, এবার ঘটনা ঘটার আগেই অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে পুলিশ। এছাড়া যে কোনও সরকারি ও বেসরকারি সম্পত্তি নষ্টের ক্ষেত্রে গুন্ডাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার সংস্থান রয়েছে আরেকটি বিলে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande