শালিমারে রেলের উচ্ছেদ অভিযান, গৃহহারা প্রায় দেড়শো পরিবার
হাওড়া, ৩০ জুন (হি.স.): মঙ্গলবার সকালে হাওড়ার অন্যতম বৃহৎ বস্তি হিসেবে পরিচিত শালিমারের ‘নেপালি বস্তি’তে চললো উচ্ছেদ অভিযান। সেখানকার বাসিন্দাদের অভিযোগ, কোনও রকম বিকল্প বা পুনর্বাসনের ব্যবস্থা না করেই উচ্ছেদ অভিযান চালায় দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ
শালিমারে রেলের উচ্ছেদ অভিযান, গৃহহারা প্রায় দেড়শো পরিবার


হাওড়া, ৩০ জুন (হি.স.): মঙ্গলবার সকালে হাওড়ার অন্যতম বৃহৎ বস্তি হিসেবে পরিচিত শালিমারের ‘নেপালি বস্তি’তে চললো উচ্ছেদ অভিযান। সেখানকার বাসিন্দাদের অভিযোগ, কোনও রকম বিকল্প বা পুনর্বাসনের ব্যবস্থা না করেই উচ্ছেদ অভিযান চালায় দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ। একাধিক বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় বস্তির প্রায় দেড়শো ঘরবাড়ি ও দোকানপাট। রেলের এই কঠোর পদক্ষেপে মুহূর্তের মধ্যে গৃহহারা হয়ে পড়েন প্রায় এক হাজারের বেশি মানুষ। দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে বসবাস করার পর এভাবে একসঙ্গে এতগুলি পরিবার উচ্ছেদ হওয়ায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande