এখনও ভাঙা হয়নি শওকতের ছেলের ক্যাফে, প্রশাসনের দেওয়া সময়সীমা অতিক্রান্ত
ক্যানিং, ৩০ জুন (হি.স.): মাতলা নদীর চর দখল করে বেআইনি ভাবে ম্যানগ্রোভ কেটে শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লা অরণ্যের কূলে নামে একটি ক্যাফে তৈরি করেছিলেন। রাজ্যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই সেই ক্যাফের বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করে বিজেপি।
এখনও ভাঙা হয়নি শওকতের ছেলের ক্যাফে


ক্যানিং, ৩০ জুন (হি.স.): মাতলা নদীর চর দখল করে বেআইনি ভাবে ম্যানগ্রোভ কেটে শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লা অরণ্যের কূলে নামে একটি ক্যাফে তৈরি করেছিলেন। রাজ্যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই সেই ক্যাফের বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করে বিজেপি। পরিবেশ নষ্ট করে সরকারি জায়গা জবর দখল করে ক্যাফে তৈরি করা হয়েছে বলে অভিযোগ করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে এই ক্যাফে নিয়ে নড়েচড়ে বসে প্রশাসন। শুনানিতে ডাকা হয় শওকতের ছেলেকে। জমির কাগজপত্র নিয়ে ডাকা হলেও সেই শুনানিতে হাজির হননি শওকত পুত্র। এরপর ক্যানিং মহকুমা প্রশাসন জানিয়ে দেয় ২৯ জুনের মধ্যেই ভেঙে নিতে হবে এই ক্যাফে। ইমরানকে নিজের খরচেই ভেঙে নিতে হবে এই নির্মাণ। কিন্তু ২৯ তারিখ পেরিয়ে গেলেও ভাঙা হয়নি এই ক্যাফে। ক্যাফের ভেতর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র বের করে নিয়ে যাওয়া হলেও ক্যাফেটি ভাঙা হয়নি। সরকারি নির্দেশ না মানায় প্রশাসনের পক্ষ থেকে বুলডোজার দিয়ে এটি কি ভেঙে দেওয়া হবে! সেটাই এখন দেখার।

---------------

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande