অনশনের তৃতীয় দিনে রক্তে শর্করার মাত্রা কমলো ওয়াংচুকের : অভিজিৎ দীপকে
নয়াদিল্লি, ৩০ জুন (হি.স.): নিট বিতর্কে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের জন্য অনশন কর্মসূচি নিয়েছেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। মঙ্গলবার সকালে ওয়াংচুকের অনশনের তৃতীয় দিনের ছবি সমাজ মাধ্য
অনশনের তৃতীয় দিনে রক্তে শর্করার মাত্রা কমলো ওয়াংচুকের


নয়াদিল্লি, ৩০ জুন (হি.স.): নিট বিতর্কে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের জন্য অনশন কর্মসূচি নিয়েছেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। মঙ্গলবার সকালে ওয়াংচুকের অনশনের তৃতীয় দিনের ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন ‘ককরোচ জনতা পার্টি’-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। পরে অভিজিৎ আবার একটি পোস্ট করেন এক্স হ্যান্ডলে। সেখানে সোনম ওয়াংচুকের আরেকটি ছবি পোস্ট করে জানান, অনশনের তৃতীয় দিনে তাঁর রক্তে শর্করার মাত্রা ৬৬-তে (স্বাভাবিকের চেয়ে কম) নেমে এসেছে।

এদিকে, মঙ্গলবার দুপুরে একটি পোস্টে ‘ককরোচ জনতা পার্টি’-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানান, যন্তর মন্তরে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছে না এবং আমাদের মূল দলের অনেক সদস্যকেই প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে। অভিজিৎ প্রশ্ন তুলেছেন, তারা (পুলিশ) আসলে কী করার পরিকল্পনা করছে?

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande