রাজস্থানের রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ স্পিকার দেবনানির
জয়পুর, ৩০ জুন (হি.স.) : রাজস্থানের রাজ্যপাল হরিভাউ বাগদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রাজস্থান বিধানসভার স্পিকার বাসুদেব দেবনানি। মঙ্গলবার জয়পুরের লোক ভবনে অনুষ্ঠিত এই সাক্ষাতে দেবনানি রাজ্যপালকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান এবং ''ব্রেভহার্ট সাভার
রাজস্থানের রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ স্পিকার দেবনানির


জয়পুর, ৩০ জুন (হি.স.) : রাজস্থানের রাজ্যপাল হরিভাউ বাগদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রাজস্থান বিধানসভার স্পিকার বাসুদেব দেবনানি। মঙ্গলবার জয়পুরের লোক ভবনে অনুষ্ঠিত এই সাক্ষাতে দেবনানি রাজ্যপালকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান এবং 'ব্রেভহার্ট সাভারকর' বইটি উপহার দেন।

সাক্ষাৎকারে রাজস্থানের উন্নয়ন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির মর্যাদা ও কার্যকর পরিচালনা-সহ একাধিক সমসাময়িক বিষয় নিয়ে উভয়ের মধ্যে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। পাশাপাশি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির মর্যাদা অক্ষুণ্ণ রাখা, গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা এবং জনসেবার প্রতি অবিচল দায়বদ্ধতার মতো বিষয়েও মতবিনিময় করেন তাঁরা।

বাসুদেব দেবনানি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ধারাবাহিক সংলাপ, ইতিবাচক সমন্বয় এবং সাংবিধানিক মূল্যবোধের প্রতি অঙ্গীকারই সুশাসন ও জনকল্যাণের ভিত্তি।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande