পূর্বতন সরকার আদিবাসীদের সংরক্ষণ দেয়নি, বঞ্চিত করেছে: মুখ্যমন্ত্রী
বাঁকুড়া, ৩০ জুন (হি.স.): হুল দিবসের মঞ্চ থেকে তৃণমূল সরকারকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেন, ‘তৃণমূল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমান করেছে। আদিবাসী উন্নয়নে টাকা দেয়নি। পূর্বতন সরকার আদিবাসীদের সংরক্ষণ দেয়নি। বঞ্চিত কর
মুখ্যমন্ত্রী


বাঁকুড়া, ৩০ জুন (হি.স.): হুল দিবসের মঞ্চ থেকে তৃণমূল সরকারকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেন, ‘তৃণমূল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমান করেছে। আদিবাসী উন্নয়নে টাকা দেয়নি। পূর্বতন সরকার আদিবাসীদের সংরক্ষণ দেয়নি। বঞ্চিত করেছে। আমাদের সরকার আদিবাসী উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। হাতে কাজ, পেটে ভাত এবং মাথায় ছাদের প্রতিশ্রুতি।’

বাঁকুড়ার মুকুটমণিপুরে হুল দিবসের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আকাশপথে হেলিকপ্টারে করে সেখানে যান তিনি। হুল দিবস উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী এদিন সিধু-কানুর মূর্তি উন্মোচন করে মাল্যদান ও শ্রদ্ধা জ্ঞাপন | হুল বিদ্রোহের শহিদদের আত্মত্যাগ ও সংগ্রামের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে হুল দিবস উদযাপন করা হয় | একলব্য মডেল আবাসিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande