
কলকাতা, ৩০ জুন (হি.স.): কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় মন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেছেন শুভেন্দু।
মুখ্যমন্ত্রী শুভেন্দু এদিন সামাজিক মাধ্যমে জানান, কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদব মহাশয়ের আজ শুভ জন্মদিন। বিধাননগরে তাঁর সঙ্গে সাক্ষাৎ করে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান শুভেন্দু। মুখ্যমন্ত্রী আরও জানান, করুণাময় ঈশ্বরের কাছে ওনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ মঙ্গল প্রার্থনা করি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ