ফিরোজাবাদে নিয়ন্ত্রণহীন ট্রাকের ধাক্কায় পিষ্ট ২, গুরুতরভাবে আহত ১
ফিরোজাবাদ, ৩০ জুন ( হি.স.): উত্তর প্রদেশের ফিরোজাবাদে ঘটল এক পথ দুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, শিকোহাবাদ থানার অন্তর্গত মইনপুরী রোডের মোহাম্মদপুর মাধাই গ্রামে। একটি নিয়ন্ত্রণহীন ট্রাক পিষে দেয় তিনজনকে । ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। গুরুতর
ফিরোজাবাদে নিয়ন্ত্রণহীন ট্রাকের ধাক্কায় পিষ্ট ২, গুরুতরভাবে আহত ১


ফিরোজাবাদ, ৩০ জুন ( হি.স.): উত্তর প্রদেশের ফিরোজাবাদে ঘটল এক পথ দুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, শিকোহাবাদ থানার অন্তর্গত মইনপুরী রোডের মোহাম্মদপুর মাধাই গ্রামে। একটি নিয়ন্ত্রণহীন ট্রাক পিষে দেয় তিনজনকে । ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। গুরুতর আহত এক। দুর্ঘটনায় অভিযুক্ত ট্রাক চালক ও সহকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম কাসিম (৫০) ও তৌকিম (১০) । আহতের নাম শিফা (১২)।

এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মইনপুরী থেকে শিকোহাবাদগামী একটি বেপরোয়া গতির ট্রাক কাসিম, তৌকিম এবং শিফাকে পিষে দেয়। ঘটনার পর স্থানীয়রা ট্রাক চালককে আটক করে এবং পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যেতে চিকিৎসকেরা কাসিম ও তৌকিমকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতরভাবে আহত শিফাকে চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। মৃতদেহ দুটি উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে নিহতের পরিবারকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande