সোনিপতে দুটি পণ্যবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত ২
সোনিপত, ৩০ জুন (হি.স.): হরিয়ানার সোনিপতে ঘটলো এক পথ দুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে, সোনিপতের আরবান এক্সটেনশন রোড-২ এর হালালপুর গ্রামের কাছে। দুটি পণ্যবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত দুজন । এদিন পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনা কবলিত দুট
সোনিপতে দুটি পণ্যবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত ২


সোনিপত, ৩০ জুন (হি.স.): হরিয়ানার সোনিপতে ঘটলো এক পথ দুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে, সোনিপতের আরবান এক্সটেনশন রোড-২ এর হালালপুর গ্রামের কাছে। দুটি পণ্যবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত দুজন । এদিন পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনা কবলিত দুটি গাড়ির মধ্যে একটিতে ছিল মুরগি এবং অন্যটিতে ছিল প্লাইউড। ভোর ৪টে নাগাদ ঘটে দুর্ঘটনাটি। ওই মুরগিবাহী গাড়িটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় সামনের গাড়িটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক সহ এক সহকারীর।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। তবে এখনও পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, নিহতদের দেহ শনাক্ত করার পর ময়নাতদন্ত করে তাদের পরিবারের হাতে হস্তান্তর করা হবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande