
জিন্দ, ৩০ জুন ( হি.স.): ক্রমাগত যানবাহন চুরির ঘটনা বন্ধের জন্য বিশেষ অভিযান শুরু করেছে হরিয়ানার জিন্দ পুলিশ । এর অংশ হিসেবে, মঙ্গলবার উচানা পুলিশ একটি বাইক চুরির মামলায় বাইক সহ গ্রেফতার করল দুই দুষ্কৃতীকে। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম সুমিত ও কৃষ্ণ। দুজনেই তারখা গ্রামের বাসিন্দা।
এদিন এক পুলিশ আধিকারিক জানান, সাফাখেরী গ্রামের বাসিন্দা সুরেন্দ্র ২৬ জুন পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করে। তার অভিযোগ, তারখা স্টেডিয়াম গ্রামে গিয়েছিল সে। ফেরার সময় চুরি যায় তার বাইকটি। সুরেন্দ্রর অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রাথমিকভাবে খোঁজ শুরু করে। বেশ কয়েকদিনের একটানা তল্লাশি অভিযানের পর মঙ্গলবার গ্রেফতার হয় সুমিত ও কৃষ্ণ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় চুরি যাওয়া বাইকটি। গ্রেফতারের পর ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক