
হরিদ্বার, ৩০ জুন (হি.স.) : মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল উত্তরাখণ্ডের বাহাদরাবাদ থানার পুলিশ। অভিযানে ওষুধের দোকান পরিচালনাকারী দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৪৮০টি নিষিদ্ধ ক্যাপসুল, ১,২০০টি ট্যাবলেট এবং একটি গাড়ি।
সিনিয়র পুলিশ সুপারের নির্দেশে চলা বিশেষ অভিযানের অংশ হিসেবে বাহাদরাবাদ থানার পুলিশ পিপল চকের পর খালপাড় সংলগ্ন রাস্তায় তল্লাশি চালায়। সেই সময় একটি ব্যালেনো গাড়ি আটক করে তল্লাশি চালানো হলে বিপুল পরিমাণ নেশাজাতীয় ওষুধ উদ্ধার হয়। ধৃতদের নাম ইসলাম ও সাদ্দাম। তারা হরিদ্বার জেলার রানিপুর থানার গড় গ্রামের বাসিন্দা। পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানায়, সিডকুল শিল্প এলাকায় তাদের একটি ওষুধের দোকান রয়েছে। শিল্পাঞ্চলের শ্রমিকদের মধ্যে নেশাজাতীয় ওষুধের চাহিদা বেশি থাকায় অতিরিক্ত লাভের আশায় তারা অবৈধভাবে এসব ওষুধ বিক্রি করছিল।
মঙ্গলবার পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। গোটা চক্রের সঙ্গে আর কারা জড়িত, সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস