'হুল দিবস'-এ শহিদ আদিবাসী বীরদের শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
ভুবনেশ্বর, ৩০ জুন (হি.স.) : ''হুল দিবস'' উপলক্ষে মঙ্গলবার দেশের আদিবাসী সমাজের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেন, আদিবাসী সমাজের সাহস, আত্মমর্যাদা এবং স্বাধীনতা সংগ্রামে তাঁদের অসামান্য অ
'হুল দিবস'-এ শহিদ আদিবাসী বীরদের শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান


ভুবনেশ্বর, ৩০ জুন (হি.স.) : 'হুল দিবস' উপলক্ষে মঙ্গলবার দেশের আদিবাসী সমাজের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেন, আদিবাসী সমাজের সাহস, আত্মমর্যাদা এবং স্বাধীনতা সংগ্রামে তাঁদের অসামান্য অবদানের স্মরণে এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ।

সমাজমাধ্যম 'এক্স'-এ এক বার্তায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, 'হুল দিবস' দেশের আদিবাসী সমাজের অদম্য সাহস, আত্মসম্মান এবং স্বাধীনতার লড়াইয়ে তাঁদের অমূল্য অবদানকে স্মরণ করার দিন।

তিনি আরও বলেন,সিধু-কানহু, চাঁদ-ভৈরব, ফুলো-ঝানোর মতো মহান বীরদের আত্মত্যাগ, বীরত্ব এবং নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার প্রতি তাঁদের অঙ্গীকার চিরকাল দেশবাসীর কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। এই অমর সংগ্রামীদের অবদান ভারতের ইতিহাসের অমূল্য সম্পদ, যা সর্বদা শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande