
কলকাতা, ৩০ জুন (হি.স.): চলতি সপ্তাহজুড়েই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি চলবে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গে দুর্যোগ চলবে। পাহাড় এবং সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবারের বৃষ্টির পর মঙ্গলবার কলকাতায় বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। কেটেছে ভ্যাপসা গরম।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, চলতি সপ্তাহজুড়েই দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। অন্যদিকে, উত্তরবঙ্গে সপ্তাহের শেষের দিকে কমতে পারে দুর্যোগের সম্ভাবনা, তবে থামবে না। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। বাকি জেলাগুলিতেও চলবে ঝড়বৃষ্টি। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে বুধবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ