নয়ডায় বহুতল থেকে ঝাঁপ, মৃত মহিলা
নয়ডা, ৩০ জুন (হি.স.) : নয়ডার সেক্টর ৩৯ থানা এলাকার লোটাস স্পেশিয়া আবাসনে চাঞ্চল্যকর ঘটনা। ১৮ তলার একটি ফ্ল্যাট থেকে ঝাঁপ দেন এক মহিলা। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম পারুল আগরওয়াল (৪৬)। তিনি ওই আবাসনের বাসিন্দা এবং পল্লব আগরওয়ালের স্ত
নয়ডায় বহুতল থেকে ঝাঁপ, মৃত মহিলা


নয়ডা, ৩০ জুন (হি.স.) : নয়ডার সেক্টর ৩৯ থানা এলাকার লোটাস স্পেশিয়া আবাসনে চাঞ্চল্যকর ঘটনা। ১৮ তলার একটি ফ্ল্যাট থেকে ঝাঁপ দেন এক মহিলা। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম পারুল আগরওয়াল (৪৬)। তিনি ওই আবাসনের বাসিন্দা এবং পল্লব আগরওয়ালের স্ত্রী। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং আইনি প্রক্রিয়া শুরু করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে মৃতার স্বামী জানিয়েছেন, পারুল আগরওয়াল বেশ কয়েকদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। ঘটনার তদন্তে ফরেন্সিক ফিল্ড ইউনিটকে ডেকে ঘটনাস্থল পরিদর্শন করানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande