যমুনানগরে অবৈধ আগ্নেয়াস্ত্র, কার্তুজ–সহ যুবক গ্রেফতার
যমুনানগর, ৩০ জুন (হি.স.) : অবৈধ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ এক যুবককে গ্রেফতার করল হরিয়ানার যমুনানগর পুলিশের অ্যান্টি-ভেহিকেল থেফট সেল। ধৃতের বিরুদ্ধে আইনে মামলা রুজু করে আদালতে তোলা হলে তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে
যমুনানগরে অবৈধ দেশি পিস্তল-কার্তুজসহ যুবক গ্রেফতার


যমুনানগর, ৩০ জুন (হি.স.) : অবৈধ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ এক যুবককে গ্রেফতার করল হরিয়ানার যমুনানগর পুলিশের অ্যান্টি-ভেহিকেল থেফট সেল। ধৃতের বিরুদ্ধে আইনে মামলা রুজু করে আদালতে তোলা হলে তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর মেলে, শাদিপুর গ্রামের কাছে এক যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে এবং কোনও অপরাধমূলক কর্মকাণ্ড ঘটানোর পরিকল্পনা করছে। সেই তথ্যের ভিত্তিতে অ্যান্টি-ভেহিকেল থেফট সেলের ইনচার্জ রাজেশ কুমারের নেতৃত্বে একটি দল গঠন করা হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সন্দেহভাজন যুবককে আটক করে। তল্লাশিতে তার কাছ থেকে একটি দেশি পিস্তল এবং একটি তাজা কার্তুজ উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে ধৃতের পরিচয় জানা গেছে অঙ্কুশ নামে। সে উত্তর প্রদেশের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে আনা হয়েছিল এবং কী উদ্দেশ্যে তা ব্যবহার করার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande