মানিকচকে আত্মীয়ের হাতে খুন যুবক
মালদা, ৩০ জুন (হি.স.): আত্মীয়ের হাতে নির্মমভাবে খুন হলেন এক যুবক, অভিযোগ এমনই। সোমবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার নাজিরপুর পঞ্চায়েতের পশ্চিমপাড়া এলাকায়। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম রবিউল শেখ। ঘটনার পর থেক
মানিকচকে আত্মীয়ের হাতে খুন যুবক


মালদা, ৩০ জুন (হি.স.): আত্মীয়ের হাতে নির্মমভাবে খুন হলেন এক যুবক, অভিযোগ এমনই। সোমবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার নাজিরপুর পঞ্চায়েতের পশ্চিমপাড়া এলাকায়। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম রবিউল শেখ। ঘটনার পর থেকেই অভিযুক্ত আত্মীয় আলতাফ মোমিন পলাতক। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মঙ্গলবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে নাজিরপুর পশ্চিমপাড়ার বাসিন্দা আলতাফ মোমিনের মেয়ে আকলিমার সঙ্গে তার বৌদি সালমা মোমিনের কোনও বিষয় নিয়ে বচসা বাঁধে। অভিযোগ, এই পারিবারিক বিবাদ চরম আকার ধারণ করলে সালমা ও আকলিমা দু'জনকেই বেধড়ক মারধর করেন আলতাফ মোমিন। কেন মারধর করা হলো, সেই কৈফিয়ত চাইতে পিসেমশাই আলতাফের কাছে যান রবিউল শেখ। অভিযোগ, রবিউল প্রতিবাদ করতেই আলতাফ উত্তেজিত হয়ে একটি ধারালো অস্ত্র দিয়ে রবিউলের ওপর হামলা চালান। ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন রবিউল। স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় রবিউলকে উদ্ধার করে দ্রুত মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানকার চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত আলতাফ মোমিন পলাতক। তার খোঁজে এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande