অবৈধ মদ বিক্রির প্রতিবাদে মালদায় মহিলাদের বিক্ষোভ, কড়া পদক্ষেপের দাবি
মালদা, ৪ জুন (হি. স.):মালদার ইংলিশবাজার থানার নুনবহি এলাকায় প্রকাশ্য দিবালোকে অবৈধ মদ বিক্রির অভিযোগে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় মহিলারা। বৃহস্পতিবার তাঁরা রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই বেআইনি কারবার বন্ধের দাবি তোলেন।বিক্ষোভকারীদের
বিক্ষোভ


মালদা, ৪ জুন (হি. স.):মালদার ইংলিশবাজার থানার নুনবহি এলাকায় প্রকাশ্য দিবালোকে অবৈধ মদ বিক্রির অভিযোগে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় মহিলারা। বৃহস্পতিবার তাঁরা রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই বেআইনি কারবার বন্ধের দাবি তোলেন।বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় অবাধে অবৈধ মদ বিক্রি চলছে। এ নিয়ে একাধিকবার পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। তাঁদের দাবি, অভিযোগ পাওয়ার পর পুলিশ বুধবার রাতে এলাকায় অভিযান চালালেও বৃহস্পতিবার সকাল থেকেই ফের তিনজন স্থানীয় বাসিন্দা প্রকাশ্যে মদ বিক্রি শুরু করে।স্থানীয় মহিলাদের বক্তব্য, অবৈধ মদের ব্যবসার কারণে এলাকায় অসামাজিক কার্যকলাপ বেড়ে চলেছে। বাড়ির আশপাশে মদের আসর বসায় যুবক ও কিশোরদের একাংশ নেশার প্রতি আকৃষ্ট হচ্ছে। এর ফলে পারিবারিক শান্তি ও সামাজিক পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ তাঁদের।বিক্ষোভকারীরা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন, শুধু মাঝে মাঝে অভিযান চালিয়ে নয়, স্থায়ীভাবে অবৈধ মদ বিক্রি বন্ধে কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা। বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande