গ্রেফতার শওকত মোল্লা, আনা হলো এনআইএ দফতরে
কলকাতা, ৫ জুন (হি. স.) :ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। দু-দিন ধরে ক্রমাগত পালিয়ে বেড়ানোর পর, অবশেষে সোনারপুরের কামালগাজি লাগোয়া এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্
শওকত মোল্লা


কলকাতা, ৫ জুন (হি. স.) :ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। দু-দিন ধরে ক্রমাগত পালিয়ে বেড়ানোর পর, অবশেষে সোনারপুরের কামালগাজি লাগোয়া এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ । গ্রেফতারের পর তাঁকে নিউটাউনের এনআইএ দফতরে নিয়ে আসা হয়েছে।

ভাঙড়ের একটি বোমা বিস্ফোরণ মামলার তদন্তে বৃহস্পতিবার দিনভর শওকত মোল্লার বাড়ি ও বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালায় এনআইএ। তাঁর বাড়িতে ও ঘনিষ্ঠদের ডেরায় বিস্ফোরক তৈরির রাসায়নিক মেলায় তদন্তকারীরা জানতে চান, এই বিস্ফোরক কোথা থেকে এবং কী উদ্দেশ্যে আনা হয়েছিল। এনআইএ-র অভিযানের পরই গা ঢাকা দেন শওকত। তাঁর খোঁজে বারুইপুর, মৌখালি, সোনারপুর এবং গভীর রাতে বাসন্তীর চুনোখালি এলাকায় তল্লাশি চালানো হয়।

এনআইএ-র তাড়া খেয়ে গত দু-দিন ধরে বাইকে করে নানা জায়গায় লুকিয়ে বেড়াচ্ছিলেন ভাঙড়ের এই প্রাক্তন বিধায়ক। সূত্রের খবর, শুক্রবার শেষ রাতে নিউটাউনের এনআইএ দফতরে এসে তাঁর আত্মসমর্পণ করার কথা ছিল। কিন্তু তার আগেই মাঝরাস্তায় এনআইএ আধিকারিকরা তাঁকে হাতেনাতে গ্রেফতার করেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande