ব্যাপক পরিবেশবান্ধব পদক্ষেপের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন এনএফ রেলের
গুয়াহাটি, ৫ জুন (হি.স.) : ‘প্রকৃতি দ্বারা অনুপ্রাণিত। জলবায়ুর জন্য। আমাদের ভবিষ্যতের জন্য’ বিষয়বস্তু নিয়ে গত ১৫ মে থেকে আজ ৫ জুন পর্যন্ত সমস্ত ডিভিশন ও ইউনিটে পরিবেশগত সচেতনতা ও স্থিতিশীল উন্নয়ন বিষয়ক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ‘বিশ্ব পরিবেশ দিবস ২
বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম


গুয়াহাটি, ৫ জুন (হি.স.) : ‘প্রকৃতি দ্বারা অনুপ্রাণিত। জলবায়ুর জন্য। আমাদের ভবিষ্যতের জন্য’ বিষয়বস্তু নিয়ে গত ১৫ মে থেকে আজ ৫ জুন পর্যন্ত সমস্ত ডিভিশন ও ইউনিটে পরিবেশগত সচেতনতা ও স্থিতিশীল উন্নয়ন বিষয়ক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ‘বিশ্ব পরিবেশ দিবস ২০২৬’ পালন করেছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে।

প্রচার কার্যক্রমকালে রেলওয়ের কর্মচারী, যাত্রী, শিক্ষার্থী, স্কাউটস ও গাইডস্, সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণ পরিবেশ সংরক্ষণ ও স্থায়ী উন্নয়নের বার্তা প্রচারের লক্ষ্যে আয়োজিত বিভিন্ন কার্যক্রমে অত্যন্ত উৎসাহের সাথে অংশগ্রহণ করেন।

রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ও সিইও সতীশ কুমারের নেতৃত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত বিশ্ব পরিবেশ দিবসের কার্যসূচিতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সমস্ত ডিভিশন ও ইউনিটের আধিকারিক ও কর্মীরা অংশগ্রহণের মধ্য দিয়ে আজ ৫ জুন এই উদযাপনের সমাপ্তি ঘটে। কার্যসূচি চলাকালীন অংশগ্রহণকারীরা সম্মিলিতভাবে পরিবেশগত প্রতিশ্রুতি গ্রহণ করে পরিবেশ সুরক্ষা, জলবায়ু পদক্ষেপ এবং স্থিতিশীল উন্নয়নের প্রতি তাদের প্রতিশ্রুতি পালন করছে।

এই প্রচারের অংশ হিসেবে বৃক্ষরোপণ অভিযান, পরিচ্ছন্নতা অভিযান, সচেতনতামূলক রেলি, সেমিনার, পথনাটক, বর্জ্য ব্যবস্থাপনা পদক্ষেপ এবং জনসাধারণের প্রচার কার্যসূচি সহ রেলওয়ে স্টেশন, রেলওয়ে হাসপাতাল, রেলওয়ে কলোনি, অফিস চত্বর, ওয়ার্কশপ, ট্রেনিং ইনস্টিটিউট, রেলওয়ে ট্র্যাক, ট্রেন এবং অন্যান্য রেলওয়ে নেটওয়ার্ক স্থাপনা জুড়ে বিস্তৃত কার্যক্রমের আয়োজন করা হয়।

'মিশন লাইফ' (লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট)-এর পদক্ষেপের সাথে সামঞ্জস্য রেখে পরিবেশগত সচেতনতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর অধীনে জল সংরক্ষণ, জলের যথাযথ ব্যবহার, এনার্জি-সেভিং প্রেক্টিসেস, বর্জ্য পৃথকীকরণ, ই-ওয়েস্ট মেনেজমেন্ট, রিসাইক্লিং এবং কম্পোস্টিং। এই পদক্ষেপগুলোর লক্ষ্য ছিল রেলওয়ে কর্মচারী, যাত্রী এবং জনসাধারণের মধ্যে স্থিতিশীল অভ্যাস ও পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ গড়ে তোলা। একবার-ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার হ্রাস এবং পরিবেশ-বান্ধব বিকল্পের ব্যবহারকে উৎসাহিত করার লক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হয়েছিল।

এই কার্যসূচির অংশ হিসেবে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে রেলওয়ে স্টেশন, ট্রেন, রেলওয়ে কলোনি, হাসপাতাল এবং অফিস চত্বরে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে বিভিন্ন রেলওয়ে স্বাস্থ্য কেন্দ্র, কার্যালয় এবং অন্যান্য রেলওয়ে প্রতিষ্ঠানেও বৃক্ষরোপণ কার্যসূচিও আয়োজন করা হয়। মালিগাঁওয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সদর কার্যালয়ে পরিবেশ সুরক্ষা এবং প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা প্রচার করার লক্ষ্যে স্কাউটস ও গাইডস পথনাটকের আয়োজন করে।

রেলওয়ে কর্মচারী ও জনসাধারণের মধ্যে জ্যুটের ব্যাগ, কাপড়ের ব্যাগ এবং পচনশীল পণ্যের মতো পরিবেশবান্ধব বিকল্প সামগ্রীও বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার এক প্রেস বার্তায় এ খবর দিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন, সবুজ এবং আরও স্থিতিশীল ভবিষ্যত গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন পরিবেশ-বান্ধব পদক্ষেপ বাস্তবায়ন করে চলেছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande