
মুর্শিদাবাদ, ৪ জুন (হি.স.): ফের মুর্শিদাবাদের সাগরদিঘিতে বোমা উদ্ধার হল। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। বুধবার গভীর রাতে সাগরদিঘির মনিগ্রাম শেখপাড়া এলাকায় একটি ছোট জলাশয়ের পাশে ব্যাগের মধ্যে ভরা বোমাগুলি পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাগরদিঘি থানার পুলিশ। তারপরেই ব্যাগ থেকে ১০টি তাজা বোমা উদ্ধার করা হয়। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে। স্থানীয় সূত্রের খবর, বুধবার গভীর রাতে সাগরদিঘির মনিগ্রাম শেখপাড়া এলাকায় একটি ছোট জলাশয়ের পাশে ব্যাগের মধ্যে ভরা বোমাগুলি পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাগুলি উদ্ধার করে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ