
কলকাতা, ৪ জুন (হি. স. ) : ’‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে আমরা বাংলাদেশের মতো ইসলামিক একটা দেশে যুক্ত হয়ে যেত।’’ বঙ্গ বিধানসভার এতিহ্যের কথা তুলে এভাবেই শ্যামাপ্রসাদের অবদানের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বৃহস্পতিবার কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রক, রাজ্য সরকার এবং পশ্চিমবঙ্গ বিধানসভার মধ্যে ন্যাশনাল ই-বিধান অ্যাপ্লিকেশন বাস্তবায়নের লক্ষ্যে একটি মউ স্বাক্ষর হয়। যেখানে ডিজিটালাইজেশনে জোর দেওয়ার কথা বলা হয়েছে। আর সেখানেই এদিন শ্যামপ্রসাদের অবদানের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
সাংবাদিক বৈঠকে এদিন শুভেন্দু অধিকারী বলেন, ”শ্যামপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন বলেই আজ ভারতের সঙ্গে বাংলা। না হলে বাংলাদেশের মতো ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত হয়ে যেত।” তাঁর কথায়, ১৯৪৭ সালে বাংলার এই বিধানসভাতেই (আগে-আইনসভা) অন্তর্ভুক্তির জন্য রেজুলেশন নিয়ে এসেছিলেন। সেই সময় ৫৮ জন তাঁকে সমর্থন করেছিলেন। তাঁরা বলেছিলেন, আমরা তো হিন্দু সংখ্যাগরিষ্ঠ। আমরা পাকিস্তানের সঙ্গে কেন যাব।
আর এভাবেই তিনি আমাদের বাঁচিয়েছিলেন, মন্তব্য মুখ্যমন্ত্রীর।
ফলে এই বিধানসভার গুরুত্ব অপরিসীম বলেও ব্যাখ্যা তাঁর। আর এমন একটা বিধানসভার আধুনিকীকরণ কতটা প্রয়োজন সেই কথাও এদিন তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত