ডাম্পারের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা, আগুনে পুড়ে মৃত্যু চালকের
সালানপুর, ৪ জুন (হি. স.):-পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কে বৃহস্পতিবার সকালে এক মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু হল এক ডাম্পার চালকের। ঘটনাটি ঘটেছে মেলাকলা মোড় সংলগ্ন ধানবাদগামী রাস্তায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়লা
দুর্ঘটনা মৃত্যু চালক


সালানপুর, ৪ জুন (হি. স.):-পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কে বৃহস্পতিবার সকালে এক মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু হল এক ডাম্পার চালকের। ঘটনাটি ঘটেছে মেলাকলা মোড় সংলগ্ন ধানবাদগামী রাস্তায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়লা বোঝাই একটি ডাম্পার দ্রুত গতিতে যাওয়ার সময় সামনে থাকা একটি ভারী মালবোঝাই লরির পিছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় ডাম্পারের সামনের কেবিন সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। এর পরেই ডাম্পারে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় চালক কেবিনের ভিতরে আটকে পড়েন এবং আগুনের গ্রাস থেকে বেরোতে না পারায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে অনুমান।দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সালানপুর থানার পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং দমকলের একটি ইঞ্জিন। দমকলকর্মীরা দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে কেবিন থেকে চালকের দেহ উদ্ধার করা হয়।ঘটনার জেরে জাতীয় সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত যান দু’টি সরিয়ে স্বাভাবিক যান চলাচলের ব্যবস্থা করে। মৃত চালকের পরিচয় জানার চেষ্টা চলছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে সালানপুর থানার পুলিশ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande