চিকিৎসার জন্য দিল্লি আসছেন দলাই লামা, জুনের শেষে যাবেন লাদাখে
নয়াদিল্লি, ৪ জুন (হি.স.): বাম হাঁটুর চিকিৎসার জন্য শুক্রবার ধর্মশালা থেকে দিল্লি যাচ্ছেন দলাই লামা। ৪ জুন দলাই লামার দফতরের তরফে জারি করা একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে জুনের শেষ দিকে তিনি লাদাখে যাবেন। সেখানে দীর্ঘদি
চিকিৎসার জন্য দিল্লি আসছেন দলাই লামা, জুনের শেষে যাবেন লাদাখে


নয়াদিল্লি, ৪ জুন (হি.স.): বাম হাঁটুর চিকিৎসার জন্য শুক্রবার ধর্মশালা থেকে দিল্লি যাচ্ছেন দলাই লামা। ৪ জুন দলাই লামার দফতরের তরফে জারি করা একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে জুনের শেষ দিকে তিনি লাদাখে যাবেন। সেখানে দীর্ঘদিন থাকার সূচি রয়েছে তাঁর।

তিব্বতী ধর্মগুরু দলাই লামা শুক্রবার ধর্মশালা থেকে দিল্লির উদ্দেশে রওনা হবেন, যেখানে তিনি তাঁর বাম হাঁটুর চিকিৎসা করাবেন। চিকিৎসা ও সুস্থ হওয়ার পর তিনি দীর্ঘ সময়ের জন্য জুন মাসের শেষের দিকে লাদাখে যাবেন বলে আশা করা হচ্ছে। চিকিৎসকদের পরামর্শে হাঁটুর চিকিৎসা করানোর সিদ্ধান্ত নিয়েছেন দলাই লামা।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande