পদ্ম পুরস্কারের জন্য ৩১ জুলাই পর্যন্ত অনলাইনে মনোনয়ন জমা দেওয়া যাবে
নয়াদিল্লি, ৫ জুন (হি.স.) : ২০২৭ সালের পদ্ম পুরস্কারের জন্য মনোনয়ন ও সুপারিশ আহ্বান করেছে কেন্দ্র সরকার। আগামী ৩১ জুলাই পর্যন্ত জাতীয় পুরস্কার পোর্টালে অনলাইনের মাধ্যমে মনোনয়ন জমা দেওয়া যাবে। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়ে
পদ্ম পুরস্কারের জন্য ৩১ জুলাই পর্যন্ত অনলাইনে মনোনয়ন জমা দেওয়া যাবে


নয়াদিল্লি, ৫ জুন (হি.স.) : ২০২৭ সালের পদ্ম পুরস্কারের জন্য মনোনয়ন ও সুপারিশ আহ্বান করেছে কেন্দ্র সরকার। আগামী ৩১ জুলাই পর্যন্ত জাতীয় পুরস্কার পোর্টালে অনলাইনের মাধ্যমে মনোনয়ন জমা দেওয়া যাবে।

শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রতি বছর প্রজাতন্ত্র দিবসে ঘোষিত পদ্ম পুরস্কারের জন্য মনোনয়ন প্রক্রিয়া ইতিমধ্যেই ১৫ মার্চ থেকে শুরু হয়েছে। সমস্ত মনোনয়ন ও সুপারিশ শুধুমাত্র জাতীয় পুরস্কার পোর্টালের মাধ্যমে অনলাইনে গ্রহণ করা হবে।

পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী দেশের সর্বোচ্চ অসামরিক সম্মানগুলির মধ্যে অন্যতম। ১৯৫৪ সালে চালু হওয়া এই পুরস্কার শিল্প, সাহিত্য ও শিক্ষা, ক্রীড়া, চিকিৎসা, সমাজসেবা, বিজ্ঞান ও প্রকৌশল, জনসেবা, বাণিজ্য ও শিল্প-সহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য ও বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আরও জানিয়েছে, পদ্ম পুরস্কারকে আরও বেশি জনমুখী করে তুলতে ‘পিপলস পদ্ম’ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। সেই উদ্দেশ্যে সাধারণ নাগরিকদের নিজেদের বা যোগ্য ব্যক্তিদের নাম সুপারিশ করার আহ্বান জানানো হয়েছে।

বিশেষ করে মহিলা, সমাজের প্রান্তিক ও অনগ্রসর শ্রেণি, তফসিলি জাতি ও তফসিলি উপজাতি সম্প্রদায়, বিশেষ ভাবে সক্ষম ব্যক্তি এবং নিঃস্বার্থভাবে সমাজসেবায় নিয়োজিত প্রতিভাবান ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের নাম মনোনয়নের জন্য পাঠানোর আবেদন জানিয়েছে কেন্দ্র।

স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, মনোনয়নের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির কৃতিত্ব, অবদান এবং বিশেষ পরিষেবার বিস্তারিত বিবরণ নির্ধারিত ফরম্যাটে জমা দিতে হবে। পদ্ম পুরস্কার সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বরাষ্ট্র মন্ত্রক এবং পদ্ম পুরস্কার পোর্টালে পাওয়া যাবে।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande